Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

রেলওয়ে কর্মকর্তার বাসা থেকে মিলল কোটি কোটি টাকা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
রেলওয়ে কর্মকর্তার বাসা থেকে মিলল কোটি কোটি টাকা

দুর্নীতির অভিযোগে ভারতে কেসি জোশি নামের এক রেল কর্মকর্তাকে কোটি কোটি টাকাসহ গ্রেপ্তার করেছে দেশটির কেন্দ্রীয় অনুসন্ধান সংস্থা (সিবিআই)। এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

এতে বলা হয়, গ্রেপ্তার ওই রেল কর্মকর্তা উত্তর প্রদেশের নর্থ ইস্টার্ন রেলওয়ের (এনইআর) গোরাখপুর শাখায় প্রধান ম্যাটারিয়াল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর গোরাখপুর, নয়ডা ও উত্তর প্রদেশের বাড়ি থেকে আড়াই কোটি রুপি ( বাংলাদেশি টাকায় ৩ কোটি ৩০ লাখ টাকা) উদ্ধার করা হয়েছে।

 

সিবিআই জানায়, গ্রেপ্তার কেসি জোশি ইন্ডিয়ান রেলওয়ে স্টোরস সার্ভিসের (আইআরএসএস) ১৯৮৮ ব্যাচের কর্মকর্তা। ৩ লাখ রুপি ঘুষ নেওয়ার সময় তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করে সিবিআই।

   

সংস্থাটি জানায়, সম্প্রতি জোশি ভারতের রেল মন্ত্রণালয়ে ট্রাক সরবরাহকারী এক ফার্মের মালিকের কাছ থেকে ৭ লাখ রুপি দাবি করে। ওই ব্যক্তির কাছ থেকে ঘুষ নেওয়ার সময় সিবিআই জোশকে গ্রেপ্তার করে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

  ইন্ডিয়া টুডে
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।