Monday, 2 November 2026
শিরোনাম
মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন আশুলিয়ায় শ্রমিক-পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার বাদাম বিক্রির ঝুড়ি নয়, শিশু হাসানের হাতে বই-খাতা তুলে দিলেন ডিসি ফরিদা খানম ড্রাইভিং লাইসেন্স নয়, ব্যাটারিচালিত রিকশা নিয়ে নতুন সিদ্ধান্ত কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধ, প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ৫ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের আলটিমেটাম সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
এক্সক্লসিভ

রূপপুরে পৌঁছল ইউরেনিয়ামের চতুর্থ চালান

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
রূপপুরে পৌঁছল ইউরেনিয়ামের চতুর্থ চালান

আগের তিনবারের মতো এবারও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুক্রবার সকাল সাড়ে ৯টায় ইউরেনিয়ামের চতুর্থ চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এসে পৌঁছেছে।

পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সি জানান, গত তিনবারের মতো এবারও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা থেকে নাটোর-ঈশ্বরদী মহাসড়ক দিয়ে ইউরেনিয়ামবাহী চতুর্থ চালানের গাড়িবহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করে।

পাকশী হাইওয়ে পুলিশের এসআই জাহাঙ্গীর জানান, ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো আসার সময় মহাসড়কে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তা বলয় ছিল। নিরাপত্তার জন্য ভোর ৫টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত পাবনা-নাটোর-কুষ্টিয়া মহাসড়কে বড় যান চলাচল বন্ধ রাখা হয়। ইউরেনিয়াম পৌঁছানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিচালক শৌকত আকবর বলেন, রাশিয়া থেকে বিশেষ বিমানে ইউরেনিয়ামের চতুর্থ চালান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। আগের মতো সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে সড়কপথে রূপপুরে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও চারটি চালান দেশে আসবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।