Thursday, 3 September 2026
শিরোনাম
ফিচার

রিলসে ডুবে থাকা প্রজন্ম যখন রাজপথে

admin • 19 Aug 2024, 06:13 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রিলসে ডুবে থাকা প্রজন্ম যখন রাজপথে

Gen-Z যাদের নিয়ে সম্মানিত অভিভাবকদের আক্ষেপের কোন শেষ ছিল না, তাঁদের অনলাইন আসক্ত,বেয়াদব প্রজন্ম সহ দেয়া হয়েছিল আরো নানা বিশেষণ এমনকি এটাও বলা হতো যে“এদের দিয়ে কোনো কিছু সম্ভব না”।

 

তবে,পুরো জাতি যখন অন্যায়-অবিচার,দূর্নীতি,বৈষম্যসহ স্বৈরাচারীর শাসনে অতিষ্ঠ ঠিক তখনই দেশমাতৃকার এমন সংকটকালীন সময়ে প্রবীনদের সকল বিশেষন কে মিথ্যা প্রমানিত করে Gen-Z ই সর্বপ্রথম রুখে দাড়াল সকল অন্যায়ের বিরুদ্ধে।

 

সূচনা হলো “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” নামক একটি প্লাটফর্মের । যারা প্রায় ১৬ বছর ধরে স্বাধীনতা বঞ্চিত একটি জাতিকে এনে দিল প্রকৃত মুক্তির স্বাদ। সব শৃঙ্খল থেকে মুক্ত করে জাতিকে এনে দিল “স্বাধীনতা 2.0” । Gen-Z শুধু মাত্র স্বাধীনতা অর্জন করেই ক্ষ্যান্ত হয়নি বরং তাঁদের কোমল হাতে তুলে নিয়েছে অর্জিত স্বাধীনতার রক্ষা সহ পরবর্তী রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয় দায়িত্বও।

 

ফলস্বরুপ তাঁরা চালিয়ে যাচ্ছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম একইসাথে ট্রাফিক কন্ট্রোল,বাজার মনিটরিং এবং আইনশৃঙ্খলা রক্ষার মত গুরুদায়িত্বও তাঁরা অত্যন্ত সুনিপুনভাবে পালনের চেষ্টা করে যাচ্ছে ।

   

পূর্ব অভিজ্ঞতা না থাকলেও Gen-Z তাঁদের সাহস এবং আত্মবিশ্বাসের সংমিশ্রনে সকল দায়িত্ব পালনেই অনেকটা দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে। যা পুরো জাতিকে একটিই স্পষ্ট বার্তা দিচ্ছে, সম্ভবত এই রিলস্ এ ডুবে থাকা প্রজন্ম (Gen-Z) র হাত ধরেই আমরা বৈষম্যহীন অসাম্প্রদায়িক স্বপ্নের বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।