Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
আর্ন্তজাতিক

রাস্তায় পড়েছিল সদ্যজাত শিশু, উদ্ধার করল পথকুকুর

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
রাস্তায় পড়েছিল সদ্যজাত শিশু, উদ্ধার করল পথকুকুর

রাস্তায় আবর্জনার থলের ভেতর বেওয়ারিশ অবস্থায় পড়েছিল একটি সদ্যজাত মেয়েশিশু; ওই অবস্থায় শিশুটিকে উদ্ধার করতে এগিয়ে এসেছে একটি পথকুকুর।

লেবাননের দ্বিতীয় বৃহত্তম শহর ত্রিপোলিতে ঘটেছে এই ঘটনা। মার্কিন বার্তাসংস্থা নিউইয়র্ক পাস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার শহরের পৌরসভা ভবনের সামনে ময়লার ব্যাগের ভেতর পড়েছিল শিশুটি। একটি পথকুকুর সেটি দেখে এগিয়ে যায় এবং ব্যাগটি মুখে করে সামনে হাঁটতে থাকে।

এই অবস্থায় একজন পথচারী চোখে দৃশ্যটি ধরা পড়ে। ব্যাগের ভেতর থেকে আসা শিশুটির কান্নার শোনার পর তিনি এগিয়ে যান এবং কুকুরটি মুখ থেকে ব্যাগ নিয়ে ভেতরে মেয়েশিশুটিকে দেখতে পান। তার সারা শরীরে আঘাতের কালশিটে দাগ ছিল।

ওই পথচারী প্রথমে শিশুটিকে ইসলামিক চ্যারিটি হাসপাতালে নিয়ে গেছিলেন; তারপর পুলিশ তাকে ত্রিপোলি সরকারি হাসপাতালে স্থানান্তর করেছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছে শিশুটি।

চিকিৎসকদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, উদ্ধার করার মাত্র কয়েক ঘণ্টা আগে জন্মেছিল শিশুটি। তবে তার জন্মদাত্রীকে এখনও খুঁজে পাওয়া যায়নি।

লেবাননের সাংবাদিক ঘাসান রিফি বৃহস্পতিবার এক টুইটবার্তায় বলেন, ‘আমরা এখনও জানি না, কেন সেই জন্মদাত্রী নারী তার সন্তানকে এই অবস্থায় সড়কে ফেলে গেলেন। হয়তো তিনি ভেবেছিলেন, রাস্তার কুকুরগুলো শিশুটিকে শেষ করে দেবে এবং তার আর কোনো চিহ্ন কোথাও থাকবে না।’

‘কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, ত্রিপোলির রাস্তার কুকুরও ওই নারীর চেয়ে অনেক বেশি মানবিক।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।