Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণে উপদেষ্টা পরিষদের কমিটি গঠন

admin • 04 Sep 2024, 09:49 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণে উপদেষ্টা পরিষদের কমিটি গঠন

সরকারি অর্থে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান/স্থাপনার নামকরণের ক্ষেত্রে আইনি কাঠামো প্রণয়নের উদ্দেশ্যে উপদেষ্টাদের নিয়ে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার।

 

কমিটির আহ্বায়ক করা হয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলকে। কমিটির অন্য সদস্যগণ হলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ, শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার (৪ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) জাহেদা পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 'সরকারি অর্থে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান/স্থাপনার নামকরণের ক্ষেত্রে আইনি কাঠামো প্রণয়নের উদ্দেশ্যে উপদেষ্টা পরিষদ কমিটি' গঠন করেছে। এটি অবিলম্বে কার্যকর হবে।

কমিটির কার্যপরিধি উল্লেখ করে প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে :

১. সরকারি অর্থে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান/স্থাপনার নামকরণের ক্ষেত্রে একটি আইনি কাঠামো প্রণয়নপূর্বক সরকারের বিবেচনার জন্য উপস্থাপন।

২. কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।

৩. কমিটির সভা প্রয়োজনানুসারে অনুষ্ঠিত হবে। চার. মন্ত্রিপরিষদ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।