Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

রাষ্ট্রপতি ইস্যুতে আইন উপদেষ্টার বক্তব্যই সরকারের বক্তব্য

admin • 22 Oct 2024, 10:08 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাষ্ট্রপতি ইস্যুতে আইন উপদেষ্টার বক্তব্যই সরকারের বক্তব্য

রাষ্ট্রপতি ইস্যুতে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের বক্তব্যই সরকারের বক্তব্য বলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে। প্রেস উইং জানিয়েছে, রাষ্ট্রপতিকে অপসারনের কোন সিদ্ধান্ত এখনো হয়নি।  

 

সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজনৈতিক দলগুলোর দাবির প্রেক্ষিতেই নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি করা হয়েছে। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে কমিশন গঠনে সার্চ কমিটির কার্যক্রম চলছে। একই সঙ্গে সংস্কারের রুপরেখা ঠিক করার কমিশনের কার্যক্রমও এগিয়ে যাচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।