Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে আপিল বিভাগের নতুন বিচারপতিদের সাক্ষাৎ

admin • 15 May 2024, 07:47 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রাষ্ট্রপতির সঙ্গে আপিল বিভাগের নতুন বিচারপতিদের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নব নিযুক্ত তিন বিচারপতি। আজ বুধবার (১৫ মে) বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন বঙ্গভবনে সাক্ষাৎ করতে যান।

রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, সুপ্রিম কোর্ট হচ্ছে বিচারপ্রার্থীদের বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল। তিনি আরও বলেন, বিচারপ্রার্থীরা যাতে সহজে ন্যায় বিচার পেতে পারে, সেজন্য সর্বোচ্চ আদালতসহ সকল আদালতের বিচারকরা সর্বাত্মক প্রয়াস চালাবেন।

নতুন বিচারপতিদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, জনগণ যাতে দ্রুত ও সহজে ন্যায় বিচার পায়, সেজন্য নতুন বিচারপতিরা তাদের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগাবেন।

এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।