Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

রাষ্ট্রপতিকে তফশিল পেছানোর প্রস্তাব রওশন এরশাদের

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
রাষ্ট্রপতিকে তফশিল পেছানোর প্রস্তাব রওশন এরশাদের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘোষিত তফশিলের সময় বৃদ্ধি ও সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

 

রোববার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি। সাক্ষাৎকালে রওশন এরশাদ জানান, ঘোষিত তফশিলের সময় যথেষ্ট নয়। তফশিলের সময় আরও কিছুটা বাড়ানো প্রয়োজন।

   

কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ৩০ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। কিন্তু ওই সময়টা আয়কর রিটার্নেরও শেষ দিন। তাই মনোনয়ন দাখিলে আয়কর রিটার্নের রিপোর্ট দিতে সম্যসা হবে। এ কারণেও তফশিল পিছিয়ে দেওয়া প্রয়োজন।

 

একই সঙ্গে সকল রাজনৈতিক দলকে নিয়ে আলোচনার বসার আহবান জানান জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক। এর আগে দুপুর ১২টার দিকে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে চার সদস্যের প্রতিনিধিদল নিয়ে বঙ্গভবন যান রওশন এরশাদ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।