Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

রাশিয়ার ড্রোন হামলায় বিধ্বস্ত হলো ইউক্রেনের মসজিদ

admin • 03 Sep 2024, 07:01 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাশিয়ার ড্রোন হামলায় বিধ্বস্ত হলো ইউক্রেনের মসজিদ

ইউক্রেনে রাশিয়ার হামলায় বিধ্বস্ত হলো ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মসজিদ। সোমবার (২ সেপ্টেম্বর) রাজধানী কিয়েভে মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালায় রুশ বাহিনী। আর তাতেই বিধ্বস্ত হয় ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মসজিদটি।

 

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে প্রায় অর্ধশতাধিক ড্রোন ও মিসাইল। হামলায় বিভিন্ন ধরনের ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে বলেও জানানো হয়।

 

তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পাওয়া যায়নি কোনো হতাহতের খবরও। আগেই সতর্কতা সাইরেন শুনে বাসিন্দারা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছিলো বলে জানিয়েছে ইউক্রেনের একাধিক গণমাধ্যম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।