Tuesday, 20 October 2026
শিরোনাম
পূজায় অংশ নিলে মুসলমানদের ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব আজ মহানবমী,দেবীর বিদায়ের ক্ষণগণনা শুরু নাটোরে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৪ হাসপাতালের ১৫ ফ্যান চুরি, বিএনপি নেতার ছেলের ৬ মাসের কারাদণ্ড মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি:ইশরাক কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী
আর্ন্তজাতিক

রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত,সব আরোহীর মৃত্যু

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত,সব আরোহীর মৃত্যু

৪৯ জন আরোহী নিয়ে রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। চীন সীমান্তবর্তী রাশিয়ার আমুর অঞ্চলে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। বলা হচ্ছে, ওই বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটির মূল অংশে আগুন লাগে। আর ধ্বংসাবশেষটি আমুর অঞ্চলে পাওয়া গেছে।

আরো পড়ুন :  মালয়েশিয়ায় ৮৪ বাংলাদেশিসহ ২২৫ অভিবাসী আটক  

প্রাথমিক তথ্য অনুসারে, বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনায় তাদের সবার মৃত্যু হয়েছে। যদিও জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় উড়োজাহাজটিতে ৪০ জনের মতো আরোহী থাকার কথা বলেছে।

 

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আমুরের আঞ্চলিক গভর্নর ভাসিলি অরলভ লেখেন, আন্তোনভ-২৪ বিমানটি ব্লাগোভেশচেনস্ক শহর থেকে চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের দিকে যাওয়ার সময় রাডার থেকে ‘অদৃশ্য’ হয়ে যায়।

 

তিনি আরও লিখেছেন, উড়োজাহাজটির সন্ধানে প্রয়োজনীয় বাহিনী ও উপকরণ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।