Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
আর্ন্তজাতিক

রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বাশার আল আসাদ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বাশার আল আসাদ

ক্ষমতা হাতছাড়া হওয়ার পর পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন সিরিয়ার শাসক বাশার আল আসাদ। পরিবারসহ তিনি মস্কোয় পৌঁছেছেন বলে রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা ক্রেমলিনের সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।

 

রোববার (৮ ডিসেম্বর) সিরিয়ার রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ ক্ষমতাসীনদের হাতছাড়া হয়ে গেলে দেশটির ৬১ বছরের বাথ শাসনামলের লজ্জাজনক ইতি হয়। আরব সোশ্যালিস্ট বাথ পার্টি ১৯৬৩ সালে অভ্যুত্থানের মাধ্যমে সিরিয়ার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। পরে ১৯৭০ সালে হাফেজ আল-আসাদ (বাশার আল-আসাদের বাবা) অভ্যন্তরীণ দলীয় অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন।

এর এক বছর পর (১৯৭১) প্রেসিডেন্ট হন হাফেজ আল-আসাদ। পরবর্তীতে ২০০০ সালে হাফেজ আল-আসাদের মৃত্যু হলে তার ছেলে বাশার আল-আসাদ বাথ শাসনের দায়িত্ব নেন।

আরব বসন্তের ধারাবাহিকতায় ২০১১ সালে সিরিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ শুরু হলে শাসকগোষ্ঠী সহিংসভাবে তা দমন করে। এর ফলে সংঘর্ষ ও সহিংসতা গৃহযুদ্ধে রূপ নেয়। সবশেষ গত মাসের শেষদিকে সংঘর্ষ তীব্র আকার ধারণ করে।

অন্যদিকে ২৭ নভেম্বর থেকে বিদ্রোহীরা আলেপ্পো, ইদলিব এবং হামাসহ গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করতে থাকে। অবশেষে বিদ্রোহীরা দামেস্কে ঢুকে পড়লে বাশার আল-আসাদের বাহিনী রাজধানী থেকে পিছু হটতে বাধ্য হয়। এভাবে ৬১ বছরের বাথ শাসন এবং ৫৩ বছরের আসাদ পরিবারের শাসনের অবসান ঘটে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।