Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

রায়বেরেলিতে রাহুলের জয়, পরাজয় মেনে নিলেন বিজেপির দীনেশ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
রায়বেরেলিতে রাহুলের জয়, পরাজয় মেনে নিলেন বিজেপির দীনেশ

ভারতের লোকসভা নির্বাচনের ফলাফলে উত্তর প্রদেশের রায়বেরেলি আসনে জয় পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এ আসনে বিজেপি প্রার্থী দীনেশ প্রতাপ সিং রাহুলের কাছে পরাজয় স্বীকার করে নিয়েছেন। খবর ইন্ডিয়া টুডের

মঙ্গলবার (০৪ জুন) স্থানীয় সময় সকাল ৮টায় লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়। এরপর দুপুর ১টা ৪২ মিনিটের হালনাগাদ তথ্য অনুযায়ী, রাহুলের কাছে দীনেশ পরাজয় স্বীকার করেন।

ভারতের নির্বাচন কমিশনের দেয়া তথ্যানুয়ায়ী, কংগ্রেস প্রার্থী রাহুল এই আসনে বিজেপির দীনেশের চেয়ে ২ লাখের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন। এ পর্যন্ত রাহুলের প্রাপ্ত ভোট ৩ লাখ ৬০ হাজার ৯১৪। দীনেশের প্রাপ্ত ভোট ১ লাখ ৫৯ হাজার ৮৭০।

এদিকে নির্বাচনে হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন বিজেপি প্রার্থী দীনেশ। এতে তিনি বলেন, অত্যন্ত বিনয়ের সঙ্গে, কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে রায়বেরেলির জনগণের সেবা করেছেন তিনি। এই সেবাকালে যদি তার চিন্তা, কথা বা কাজে কোনো ভুল হয়ে থাকে কিংবা তিনি কাউকে আহত করে থাকেন, তাহলে তিনি ক্ষমা চান।

রায়বেরেলি কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত। এই আসনে গত ২০ মে ভোট হয়।

গত ১৯ এপ্রিল লোকসভা নির্বাচন শুরু হয়। শেষ হয় ১ জুন। গত শনিবার ভোট শেষ হওয়ার পরই শুরু হয় বুথফেরত জরিপের (এক্সিট পোল) ফলাফল প্রকাশ। প্রতিটি বুথফেরত জরিপ আভাস দেয়, এ নির্বাচনে আবার জিতছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির এনডিএ জোট। তবে এসব বুথফেরত জরিপের পূর্বাভাস নাকচ করে বিরোধী ‘ইন্ডিয়া’ জোট।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।