Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

রাত ৮টা পর্যন্ত উত্তরা-মতিঝিলে চলবে মেট্রোরেল

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
রাত ৮টা পর্যন্ত উত্তরা-মতিঝিলে চলবে মেট্রোরেল

বর্তমানে উত্তরা-মতিঝিল মেট্রোরেল চলাচল করছে সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত। তবে ডিসেম্বরেই এ অংশে চলাচলের সময় বাড়তে পারে। উত্তরা-আগারগাঁও অংশের মতো এ অংশেও সময় বাড়িয়ে তা রাত ৮টা পর্যন্ত করা হবে।

 

মঙ্গলবার (২৮ নভেম্বর) মেট্রোরেল সূত্র থেকে এ তথ্য জানা গেছে। একই সঙ্গে ডিসেম্বরেই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পর্যায়ক্রমে বিজয় সরণি, কারওয়ান বাজার এবং শাহবাগ স্টেশন খুলে দেয়া হবে।

 

এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের যুগ্মসচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, আমাদের টার্গেট ডিসেম্বরের মধ্যেই যেসব স্টেশন বাকি রয়েছে সেগুলো খুলে দিয়ে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল পুরোদমে চালু করা। যেন নতুন বছর থেকে রাজধানীবাসী আরামে চলাচল করতে পারে।

 

তিনি বলেন, অবশ্যই আমাদের ইচ্ছে আছে পুরোপুরি মেট্রোরেল চালু হলে সময়ও বাড়ানো হবে। তখন রাত ৮টা পর্যন্ত চলবে। আর যাদের পাস আছে তারা সাড়ে ৮টা পর্যন্ত চড়তে পারবে।

 

মোহাম্মদ আবদুর রউফ বলেন, কবে নাগাদ নগরবাসী এই সুবিধা পেতে যাচ্ছে এখনও আমরা নির্ধারণ করিনি। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ডিসেম্বরের মধ্যেই সব কাজ সম্পন্ন করার। ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারির প্রথমদিকেই মতিঝিল পর্যন্ত পুরো চালুর আশা করছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।