Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজশাহীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৫

admin • 25 Nov 2023, 06:03 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাজশাহীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৫

রাজশাহীর বেলপুকুরে ট্রাক ও সিএনজি অটোরিকশার মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইনসাব আলী (৭৫), তার ছেলে আইয়ুব আলী লাবু (৩৫), শারমিন (১৭) ও হৃদয় (১৮) এবং সিএনজি চালক মোকলেস (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অটোরিকশার যাত্রীরা ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। এসময় গুরুতর আহত চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে আরও তিনজনের মৃত্যু হয়। তাদের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। বেলপুকুর থানার ওসি হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।