Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

রাজধানীসহ সারাদেশে ভোক্তার অভিযানে ১৩৮টি প্রতিষ্ঠানকে জরিমানা

admin • 21 Mar 2024, 09:54 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাজধানীসহ সারাদেশে ভোক্তার অভিযানে ১৩৮টি প্রতিষ্ঠানকে জরিমানা

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে রাজধানীসহ সারাদেশে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ১৩৮টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬ লাখ ৭২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২১ মার্চ) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক আতিয়া সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, রাজধানীতে অধিদপ্তরের ৬টি টিম বিভিন্ন বাজারে অভিযান চালায়। এ ছাড়া অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের ৫১টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। সব মিলিয়ে সারাদেশে ৫৭টি টিম অভিযান পরিচালনা করে।

এতে আরও বলা হয়, অভিযানে ১৩৮টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬ লাখ ৭২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।