Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীর মিরপুর বস্তিতে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

admin • 15 Feb 2024, 08:15 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাজধানীর মিরপুর বস্তিতে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মিরপুর ১৪ নম্বরের বাগানবাড়ি বস্তিতে ঘটা ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রচেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আনা গেছে বলে জানা যায়।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এই আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। পৌনে একঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ফায়ার সদর দফতর থেকে জানানো হয়, মিরপুর ১৪ নম্বরের মার্কস মেডিকেলের পেছনের বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাঁচটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।