Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয় এক্সক্লসিভ

রাজধানীর তাঁতিবাজারে আগুন, নিয়ন্ত্রণে তিন ইউনিট

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
রাজধানীর তাঁতিবাজারে আগুন, নিয়ন্ত্রণে তিন ইউনিট

রাজধানীর তাঁতিবাজার মোড়ে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগে।

 

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ একাত্তরকে বলেন, রাজধানীর তাঁতিবাজার মোড়ে একটি দোকানে আগুন লেগেছে। আগুনের খবর পেয়ে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।

 

তবে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

 

তাঁতিবাজারের আগুন এমন সময়ে লাগলো যখন মাত্র ৫০ মিনিট আগে নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর চকবাজারের সিরামিক গোডাউনের আগুন।

 

ওই আগুনের ঘটনায়- ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের চেষ্টায় প্রায় একঘণ্টায় তা নিয়ন্ত্রণে আসে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।