Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীর কোন সড়কে অটোরিকশা চলবে, যা জানাল ডিএমপি

admin • 20 May 2024, 09:05 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রাজধানীর কোন সড়কে অটোরিকশা চলবে, যা জানাল ডিএমপি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ঢাকা শহরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করবে, তবে দেশের ২২টি মহাসড়কে বন্ধ থাকবে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে, সরকারের সিদ্ধান্তই প্রতিপালন করা হবে। তবে সুনির্দিষ্ট নির্দেশনা আসার পর সেটি দেখা হবে, কোথায় কীভাবে চলবে।

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দিন গণমাধ্যমকে বলেন, সরকারের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই। সরকার যে সিদ্ধান্ত বা নির্দেশনা দেবে সেটিই প্রতিপালন করা হবে। 

তিনি বলেন, আমরা এখনও সুনির্দিষ্ট নির্দেশনা পাইনি। তবে মূল সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নির্দেশনার পর আমরা ব্যবস্থা নেব, কোথায় চলবে কোথায় চলবে না।

এর আগে রাজধানীতে এক আলোচনা সভায় ওবায়দুল কাদের বলেন, মেহেনতি মানুষের দুঃখ-দুর্দশা বিবেচনা এবং বর্তমান বিশ্ব পরিস্থিতি ও দ্রব্যমূল্যের কথা চিন্তা করে সিটি এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।