Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৬

admin • 02 Sep 2022, 06:09 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার  ৬৬
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৬৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।       ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১ আগস্ট) ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।       এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১ হাজার ৬২৬ পিস ইয়াবা, ১৬ গ্রাম ৪০ পুরিয়া হেরোইন, ৩০ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও ১৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।     গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।