Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীতে পুলিশের পিকআপের ধাক্কায় রিক্সা চালক নিহত

admin • 24 Jan 2023, 07:45 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রাজধানীতে পুলিশের পিকআপের ধাক্কায় রিক্সা চালক নিহত

রাজধানীর রমনার জাজেজ কমপ্লেক্স এর সামনের রাস্তায় পুলিশের পিকআপ ভ্যানের ধাক্কায় তাজুল ইসলাম নামে রিক্সা চালক নিহত হয়েছেন।  (২৩ জানুয়ারী) সোমবার রাত ৮ টা ৪৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

তাজুলের বয়স ৬০ বছর বলে জানা যায়। নিহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা প্রত্যক্ষদর্শী পথিক জাহাঙ্গীর কবির এবং বুলবুল জানান, ঘটনার সময় তারা ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন। হঠাৎ দেখেন পুলিশের একটি গাড়ি রিক্সাটিকে চাপা দিলে রিক্সাটি উল্টে যায়। পুলিশের গাড়িটি দ্রুত পাশ কেটে চলে যায়।

পরে পুলিশের অন্য আরেকটি পিকআপ গাড়ি দিয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক রাত ৯ টা ১৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। নিহত তাজুল ইসলাম রাজবাড়ির বালিয়াকান্দি থানার মৃত হুজুর শেখ এর ছেলে।

এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসানকে জিজ্ঞাসা করা হলে এটি পুলিশের পিকআপ ভ্যানের ধাক্কায় দুর্ঘটনার কথা অস্বীকার করেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।