Thursday, 3 September 2026
শিরোনাম
আইন-আদালত

রাজধানীতে দুর্ঘটনার কবলে ঢাবির বাস ‘ক্ষণিকা’, আহত কয়েক শিক্ষার্থী

admin • 15 Apr 2026, 12:52 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাজধানীতে দুর্ঘটনার কবলে ঢাবির বাস ‘ক্ষণিকা’, আহত কয়েক শিক্ষার্থী
রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী বাস ‘ক্ষণিকা’ দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় অন্তত ৫ থেকে ৬ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এক্সপ্রেসওয়ে থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, ক্ষণিকার একটি বাস আজ সকালে মগবাজার এলাকায় দুর্ঘটনার শিকার হয়েছে। ডাকসু নেতারা হাসপাতালগুলোতে এসেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছেন।
এদিকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, ঢাবির শিক্ষার্থীদের বহনকারী বিআরটিসির একটি দোতলা বাস (‘ক্ষণিকা’) এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আসছিল। এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় বাসটির গতি তুলনামূলক বেশি ছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটির সামনে থাকা একাধিক গাড়িতে ধাক্কা লাগে। এ ধাক্কায় একাধিক ব্যক্তিগত গাড়ি, একটি মাইক্রোবাস ও একটি সিএনজিচালিত অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়।
তিনি আরও বলেন, দুর্ঘটনার সময় বাসে অনেক শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনায় ৫ থেকে ৬ জন শিক্ষার্থী আহত হন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।