Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

রাইসিসহ নিহত সকলের জানাজা অনুষ্ঠিত, তেহরানে মানুষের ঢল

• • পঠিত 6 বার
শেয়ার করুন:

হেলিক্প্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ নিহত সকলের জানাজা রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয়েছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ইমামতিতে পড়ানো হয় জানাজা। খবর নিউজ ন্যাশনের।

জানাজায় অংশ নেন সরকার ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা। করা হয় বিশেষ প্রার্থনা। কান্নায় ভেঙে পড়েন প্রশাসনিক কর্মকর্তারা। জানাজায় যোগ দেয়া সর্বস্তরের মানুষের মাঝেও চলে শোকের মাতম। নিহতদের মরদেহে শ্রদ্ধা জানান তারা।

মঙ্গলবার (২১ মে) গ্র্যান্ড মোসাল্লা মসজিদে অনুষ্ঠিত হয় রাইসিসহ অন্যদের জানাজা। গত সোমবার (২০ মে) নিহত ৯ জনের মরদেহ উদ্ধারের পর শুরুতে নেয়া হয় তাবরিজে। ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনা ‘আর্ক অব তাবরিজ’-এ আয়োজন করা হয় শোকসভা ও বিশেষ র‍্যালি। সেখান থেকে তেহরান, এরপর বিমানে কফিন নেয়া হয় ধর্মীয় গুরুত্বপূর্ণ শহর কোমে। সেখানেও হয় জানাজা।

প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানাতে গণমানুষের ঢল নামে প্রতিটি শহরে। তেহরানের পর দক্ষিণ খোরাসানের বিরজান্দে নেয়ার কথা রইসির মরদেহ। আগামী বৃহস্পতিবার (২৩ মে) জন্মস্থান মাশদাদে হবে প্রেসিডেন্টের দাফন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।