Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

রাইসিকে খুঁজতে ড্রোন-হেলিকপ্টার পাঠিয়েছে তুরস্ক ও রাশিয়া

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
রাইসিকে খুঁজতে ড্রোন-হেলিকপ্টার পাঠিয়েছে তুরস্ক ও রাশিয়া

ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এখনও সন্ধান মেলেনি এই দুই নেতার। তবে এরইমধ্যে তাদের খুঁজতে উদ্ধারকারী দল পাঠিয়েছে তুরস্ক।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতি থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদোল্লাহিয়ানকে খুঁজতে ড্রোন ও হেলিকপ্টার পাঠিয়েছে তুরস্ক।

অভিজ্ঞ ৪৭ উদ্ধারকর্মীসহ পাহাড়ী এলাকায় যাতায়াতের জন্য গাড়ির বহর পাঠিয়েছে রাশিয়া। সাথে আছে ২৩ সদস্যের পর্বতারোহীর দল। আবহাওয়া পরিস্থিতি ভালো হলেই তারা উদ্ধার অভিযানে নামবেন বলে জানিয়েছেন ক্রেমলিন মুখোপাত্র দিমিত্রি পেককভ।

তুরস্ক, রাশিয়া ছাড়াও আজারবাইজান, আরমেনিয়া ও ইরাকও বিধস্ত হেলিকপ্টারটি খুঁজতে সহায়তার কথা বলেছে। রইসির হেলিকপ্টারটি পাহাড়ী দুর্গম এলাকায় বিধ্বস্ত হওয়ায় তার নাগাল পাচ্ছে না উদ্ধারকারীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।