Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রমজান মাসে সব স্কুল বন্ধ: হাইকোর্ট

admin • 10 Mar 2024, 02:01 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রমজান মাসে সব স্কুল বন্ধ: হাইকোর্ট

পুরো রমজান মাসে সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে দুই দফায় ১৫ রমজান পর্যন্ত স্কুল খোলা রাখার প্রজ্ঞাপন স্থগিত করা হয়েছে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতির কে এম কামরুল কাদের ও খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রোববার (১০ মার্চ) এ আদেশ দেন।

একইসঙ্গে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত কেনো বাতিল করা হবে না জানতে রুল জারি করেছেন উচ্চ আদালত। এছাড়াও ২ মাসের জন্য স্থগিত করা হয়েছে স্কুল খোলা রাখার প্রজ্ঞাপন।

গত ৮ ফেব্রুয়ারিতে গণশিক্ষা অধিদপ্তর প্রাথমিক বিদ্যালয়ে ১০ দিন খোলা রাখার প্রজ্ঞাপন দেয়। একইদিন মাউশি প্রজ্ঞাপন দেয় ১৫ দিন স্কুল খোলা রাখার। রমজানে শিক্ষার্থীদের কথা বিবেচনা ও যানজট নিরসনে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী মাহমুদা খানম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।