Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
এক্সক্লসিভ

রমজানে দাম স্বাভাবিক রাখতে চিনি আমদানিতে শুল্ক প্রত্যাহার

• • পঠিত 5 বার
শেয়ার করুন:
রমজানে দাম স্বাভাবিক রাখতে চিনি আমদানিতে শুল্ক প্রত্যাহার

রমজানে দাম স্বাভাবিক রাখতে সব ধরনের চিনি আমদানিতে শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (২৬ ফেব্রুয়ারি) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সংস্থাটি।

 

প্রজ্ঞাপনে এনবিআর জানিয়েছে, অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর হবে। আগামী ৩০ মে পর্যন্ত আমদানিকারকরা বিনা শুল্কে পরিশোধিত ও অপরিশোধিত চিনি খালাস করতে পারবে।

 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, রমজানে নিরবচ্ছিন্ন চিনির সরবরাহ এবং দাম স্থিতিশীল রাখার জন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আগে প্রতি টন পরিশোধিত চিনি আমদানিতে ছয় হাজার টাকা ও অপরিশোধিত চিনি আমদানিতে তিন হাজার টাকা শুল্ক কর নির্ধারিত ছিল।

আরো পড়ুন:জামালপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু

অপরিশোধিত চিনি আমদানিতে ৩০ শতাংশ সংরক্ষণমূলক শুল্ক আরোপিত ছিল। দামের ঊর্ধ্বগতির কারণে এটি কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। এ সুবিধা চলতি বছরের ৩০ মে পর্যন্ত বলবৎ থাকবে।

 

দেশে কয়েক মাস ধরে চিনির বাজারে অস্থিরতা বিরাজ করছে। নিয়ন্ত্রিত সরবরাহের ফলে বাজারে পণ্যটির ঘাটতি দেখা দিয়েছে। রমজানে চিনির দাম সহনীয় রাখতে আমদানি পর্যায়ে শুল্ক কমানোর জন্য এনবিআরকে অনুরোধ জানায় বাণিজ্য মন্ত্রণালয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।