Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

যৌন হয়রানি করলে সৌদিতে ৫ বছরের কারাদণ্ড

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
যৌন হয়রানি করলে সৌদিতে ৫ বছরের কারাদণ্ড

সৌদি আরব কর্মক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠান ও আশ্রয়কেন্দ্রে যৌন হেনস্তার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে সতর্ক করেছে। সৌদি প্রসিকিউশন কর্ম পরিবেশে হয়রানি প্রতিরোধ ও মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশটির সরকারি এবং বেসরকারি খাতের সংশ্লিষ্ট ইউনিটগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।

খবর অনুসারে, সৌদি আরবে ২০১৮ সালে যৌন হেনস্তাকে অপরাধ হিসেবে গণ্য করে একটি আইন করা হয়। সৌদি কর্তৃপক্ষ বলেছে, যৌন হেনস্তার বিরুদ্ধে আইনি শাস্তি অপরিবর্তনীয়।

যদি ভুক্তভোগী নিজের অধিকার ত্যাগ করে বা আইনি অভিযোগ দায়ের না করে। সৌদি আইন অনুযায়ী, যৌন হেনস্তার জন্য তিন বছরের কারাদণ্ড এবং এক লাখ রিয়াল জরিমানা বা উভয় দণ্ডের একটির বিধান রয়েছে। তবে ভুক্তভোগী যদি শিশু হয়, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি হয় বা ঘুমন্ত বা অচেতন অবস্থায় এই অপরাধের শিকার হয়, তবে এই অপরাধে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বোচ্চ তিন লাখ রিয়াল জরিমানা বা উভয় দণ্ডের একটি দণ্ড হতে পারে।

প্রসিকিউটররা বলেছেন, যৌন হেনস্তা সম্পর্কে কেউ তথ্য পেলে তা যথাযথ রাষ্ট্রীয় সংস্থাগুলোর কাছে জানাতে হবে। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব যৌন হেনস্তার বিরুদ্ধে লড়াই এবং নারীদের অধিকার বাড়ানোর চেষ্টা করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।