Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

যে শহরে পুরুষের একাধিক প্রেমিকা থাকা বাধ্যতামূলক

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
যে শহরে পুরুষের একাধিক প্রেমিকা থাকা বাধ্যতামূলক

পুরুষদের একাধিক সঙ্গী থাকাই নিয়ম। একজন সঙ্গী থাকলে সেটা নাকি প্রচণ্ড লজ্জার বিষয়! অবাক শোনালেও বিষয়টি একদমই সত্যি। বিশ্বের জনবহুল দেশ চীনের গুয়াংঝায়ের ডংগুয়ান শহরের দৃশ্য এটি।

ভারতীয় গণমাধ্যম কলকাতা ২৪-এর খবরে জানানো হয়, চীনের গুয়াংঝায়ের ডংগুয়ান শহরে প্রত্যেকেরই থাকে দুজন থেকে তিনজন করে প্রেমিকা। কারণ, এই শহরের প্রায় সব পুরুষে বহুগামী। একজন মাত্র প্রেমিকার সঙ্গে থাকার এখানে কোনো নিয়ম নেই। আশ্চর্যের বিষয় হল এই বিষয়ে আপত্তি নেই নারীদেরও।

পরিসংখ্যান বলছে, এই নিয়মের জন্য দায়ী ওই অঞ্চলের নারী ও পুরুষের অনুপাত। এই শহরে প্রতি ১০০ জন নারী পিছু পুরুষের সংখ্যা ৮৫।

এমন অনুপাতেরও নানা কারণ রয়েছে। এই শহরে একাধিক উৎপাদন সংস্থার কারখানা রয়েছে। সেখানে পুরুষদের বদলে নারী কর্মী নিয়োগ করতে বেশি উৎসাহী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তাদের দাবি, কাজের ক্ষেত্রে পুরুষদের তুলনায় নারীরা বেশি উৎসাহী, দক্ষ এবং বিশ্বস্ত। এই ধারণার কারণে বিভিন্ন শহর থেকে বিভিন্ন সংস্থা সেখানে নারীকর্মী খুঁজতে আসে। আর সেই কারণে এই শহরে পুরুষদের তুলনায় নারীর সংখ্যা অসম হারে বেড়ে গিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।