Monday, 19 October 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

যে কারণে নিজের সার্টিফিকেট ছিঁড়লেন বিশ্ববিদ্যালয় শিক্ষক

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
যে কারণে নিজের সার্টিফিকেট ছিঁড়লেন বিশ্ববিদ্যালয় শিক্ষক

আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে নারী শিক্ষা নিষিদ্ধ করায় রাগে-ক্ষোভে নিজের সার্টিফিকেট ছিঁড়ে ফেলেছেন কাবুল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক।

বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ওই শিক্ষক একটি টিভি চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে এ কাণ্ড ঘটিয়েছেন। শিক্ষকের সার্টিফিকেট ছিঁড়ে ফেলার ভিডিওটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। ভিডিওটি টুইট করেছেন শবনম নাসিমী নামে এক সাবেক আফগান সরকারি কর্মকর্তা।

ভিডিওতে ওই শিক্ষককে বলতে শোনা যায়, ‘আজ থেকে আমার আর এসব সার্টিফিকেটের দরকার নেই। কারণ এই দেশ শিক্ষার জন্য না। যদি আমার মা-বোনেরা শিক্ষাগ্রহণ করতে না পারে তাহলে এই শিক্ষাব্যবস্থা আমি মানি না।’

সম্প্রতি আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের শিক্ষা নিষিদ্ধ করেছে তালেবান। তাদের এ সিদ্ধান্তের বিরুদ্ধে অনেকেই প্রতিবাদ জানাচ্ছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।