Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

যে অপরাধে মার্কিন ইউটিউবারের হতে পারে ১০ বছরের জেল

admin • 07 Jun 2024, 10:37 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
যে অপরাধে মার্কিন ইউটিউবারের হতে পারে ১০ বছরের জেল

হেলিকপ্টার থেকে একটি দ্রুতগামী ল্যাম্বরগিনি গাড়িতে আতশবাজি ছোড়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের এক ইউটিউবারের বিরুদ্ধে বিস্ফোরকের অভিযোগ দায়ের করেছেন একজন প্রসিকিউটর। খবর সিএনএন

বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় বুধবার ২৪ বছর বয়সী সুক মিন চাওকে গ্রেপ্তার করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার জেলার কেন্দ্রীয় অ্যাটর্নি অফিস জানিয়েছে, হেলিকপ্টারের সঙ্গে তারা বিস্ফোরক জাতীয় বস্তু সংযুক্ত করেছিল।

চাওয়ের ইউটিউবে ৯ লাখ ২৩ হাজার সাবস্ক্রাইবার রয়েছে, ইনস্টাগ্রামে রয়েছে ১২ লাখ ফলোয়ার। ২০২৩ সালের ৪ জুলাই তিনি ‘ডিসট্রোয়িং এ ল্যাম্বরগিনি উইথ ফায়ারওয়ার্কস’ নামে একটি টাইটেল দিয়ে ভিডিও পোস্ট করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে অপরাধের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, ১১ মিনিট দীর্ঘ ওই ভিডিওটি চাও এর ফেসবুক পেইজে পোস্ট করা হয়, পরবর্তীতে যেটি মুছে ফেলা হয়। এতে দেখা যায় দুইজন নারী হেলিকপ্টার থেকে ওই স্পোর্টসকারে আগুনের ঝলকানি ছুড়ে মারছে।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, এ ঘটনায় চাওয়ের বিরুদ্ধে অনুমতি না নেয়ার কথা বলা হয়েছে। কারণ এ ধরনের ভিডিও ধারণ করার জন্য কেন্দ্রীয় এভিয়েশন প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হয়।

এদিকে আতশবাজি কিনতে চাও লাস ভোগাসেও গিয়েছিল, কারণ এগুলো ক্যালিফোর্নিয়াতে অবৈধ। জানিয়েছেন ওই আইনজীবী।

চাওয়ের বিরুদ্ধে যে মামলা দায়ের করেছে তাকে চিহ্নিত করার চেষ্টা করেছে সিএনএন। তবে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অফিসের একজন মুখপাত্র সিএনএনকে জানিয়েছে, অভিযোগপত্রে আর কাউকে অভিযুক্ত করা হয়নি এবং এ ঘটনায় কেউ আহত হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে বৃহস্পতিবার ইউটিউবার চাও আদালতে হাজির হয়ে ৫০ হাজার ডলার বন্ডের বিনিময়ে মুক্তি পান। আগামী ২ জুলাই তার সাজা ঘোষণা করা হবে।

আইনজীবীরা বলছেন, এ ঘটনায় চাওয়ের ১০ বছরের জেল হতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।