Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

যেসব এলাকায় ১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি

admin • 18 Jan 2023, 06:50 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
যেসব এলাকায় ১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি

বিএনপির ছেড়ে দেওয়া ছয়টি সংসদ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১ ফেব্রুয়ারি। এ দিন সাধারণ ছুটি ঘোষণার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান এ সংক্রান্ত চিঠি ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন।

এতে উল্লেখ করা হয়েছে- আগামী ১ ফেব্রুয়ারি (বুধবার) জাতীয় সংসদের ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২, চাঁপাইনবাবগঞ্জ-৩ এবং ব্রাহ্মণবাড়িয়া-২ শূন্য আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ ১ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ উপজেলা এবং রাণীশংকাইল উপজেলার ধর্মগড় ও কাশিপুর ইউনিয়ন ব্যতীত), বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম উপজেলা), বগুড়া-৬ (বগুড়া সদর উপজেলা), চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল উপজেলা), চাঁপাইনবাবগঞ্জ-৩ (চাঁপাইনবাবগঞ্জ সদর), ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ উপজেলা) সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।