Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

যুদ্ধ বন্ধে ইরানের ৫ শর্ত, আলোচনায় নতুন মোড়

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
যুদ্ধ বন্ধে ইরানের ৫ শর্ত, আলোচনায় নতুন মোড়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধ বন্ধের পরোক্ষ আলোচনার অংশ হিসেবে ৫টি কঠোর শর্ত দিয়েছে ইরান। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর বরাতে বুধবার (২৫ মার্চ) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

হিব্রু সংবাদমাধ্যমের বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৩ মার্চ) ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তিতে পৌঁছাতে ইরান কিছু কঠোর আনুষ্ঠানিক দাবি তুলে ধরেছে।

ইরানের উত্থাপিত ৫ শর্ত:

১. স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা: ইরানি কর্মকর্তারা সাফ জানিয়েছেন, কেবল সাময়িক বিরতি নয়, বরং যুদ্ধ যে আর নতুন করে শুরু হবে না তার পূর্ণাঙ্গ আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে।

২. হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ: কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর জন্য এমন এক নতুন ব্যবস্থা দাবি করেছে তেহরান, যার মাধ্যমে ওই এলাকা কার্যত ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে।

৩. মার্কিন ঘাঁটি প্রত্যাহার: মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো স্থায়ীভাবে বন্ধ করার জোরালো দাবি জানিয়েছে ইরান।

৪. আর্থিক ক্ষতিপূরণ: যুদ্ধের কারণে ইরানের যে বিপুল পরিমাণ অবকাঠামোগত ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছে দেশটি।

৫. সংবাদমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা: তেহরান বিরোধী অপপ্রচারে লিপ্ত সংবাদমাধ্যম ও কর্মীদের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা নেওয়ার শর্ত দেওয়া হয়েছে। এমনকি শত্রুভাবাপন্ন ব্যক্তিদের ইরানের হাতে হস্তান্তরের দাবিও জানানো হয়েছে।

এর আগে হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, ওয়াশিংটন বেশ কিছুদিন ধরেই তেহরানের সঙ্গে নিবিড় আলোচনায় লিপ্ত রয়েছে।

তার মতে, ‘ইরান এবার আলোচনার বিষয়টিকে বেশ গুরুত্ব দিচ্ছে।’ তবে ইরানের এই পাঁচ কঠিন শর্ত ওয়াশিংটন ও তেল আবিব কতটা মেনে নেবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে বড় ধরনের সংশয় রয়ে গেছে। মধ্যপ্রাচ্যের ভাগ্য এখন এই ‘পাঁচ শর্ত’ আর রণক্ষেত্রের বাস্তবতার মাঝেই দুলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।