Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

যুক্তরাষ্ট্রকে বুড়ো আঙুল দেখিয়ে ভেনিজুয়েলার তেল নিচ্ছে চীন

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রকে বুড়ো আঙুল দেখিয়ে ভেনিজুয়েলার তেল নিচ্ছে চীন
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভেনিজুয়েলা থেকে মিলিয়ন মিলিয়ন ব্যারেল তেল নিতে দেশটির এক প্রতিরক্ষা বিষয়ক প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে চীন। বেজিংয়ের বিলিয়ন ডলার ঋণ পরিশোধের চুক্তির অংশ হিসেবে এ তেল নেবে চীন। তিনটি সূত্র ও ট্যাংকার ট্রেকারের তথ্যের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। ওই প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে ওয়াশিংটন ভেনিজুয়েলার ওপর নিষেধাজ্ঞা জোরদারের পর দেশটি থেকে তেল আনা বন্ধ করে দেয় চীনের জাতীয় পেট্রোলিয়াম কর্পোরেশন (সিএনপসি)। তবে ভেনিজুয়েলা মালয়েশিয়ান ব্যবসায়ীদের ব্যবহার করে চীনে তেল পাঠানোর পথ খুঁজে বের করে।     চীনের অ্যারোস্পেস সাইন্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন ২০২০ সালের নভেম্বর থেকে তিন ট্যাংকার দিয়ে ভেনিজুয়েলার তেল বহন করছে। ট্যাংকারগুলো পেট্রোচায়নার কাছ থেকে আনা হয়েছে।     প্রতিরক্ষার প্রতিষ্ঠানটির ১৩টি কার্গো মোট ২৫ মিলিয়ন ব্যারেল তেল বহন করে চীনে যাচ্ছে। এর মধ্যে দুটি জাহাজ রয়েছে। তারা আগামী সেপ্টেম্বরে চীনে পৌঁছাবে।   এ নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সুত্র:রয়টার্স
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।