Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

যুক্তরাজ্যে নিষিদ্ধ হতে পারে সিগারেট

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
যুক্তরাজ্যে নিষিদ্ধ হতে পারে সিগারেট

যুক্তরাজ্যে সিগারেট নিষিদ্ধ করতে পারেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক। পরবর্তী প্রজন্মকে সিগারেট থেকে দূরে রাখতে তিনি এমন পরিকল্পনা করছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যুক্তরাজ্য সরকারের একাধিক সূত্রের বরাত দিয়ে এতে বলা হয়, নিউজিল্যান্ডের মতো ধূমপানবিরোধী আইন করতে চান ঋষি। তাঁর পরিকল্পনা অনুযায়ী, ২০০৯ সালের ১ জানুয়ারির পর জন্মানো কারও কাছে সিগারেট বিক্রি করা যাবে না।

ব্রিটিশ সরকারের এক মুখপাত্র রয়টার্সকে বলেন, আমরা ২০৩০ সালের মধ্যে ধূমপান মুক্ত দেশ হতে চাই। এ জন্য আমরা আরও বেশি লোককে উত্সাহিত করতে চাই।

ওই মুখপাত্র আরও জানান, ধূমপান নিরুৎসাহিত করতে বিনামূল্য ভ্যাপ কিট দেওয়া হবে। এছাড়া অন্ত্বঃসত্ত্বা নারীদের ধূমপান থেকে বিরত রাখতে ভাউচার স্কিম দেওয়া হবে। এর মাধ্যমে একজন ব্যক্তি নগদ অর্থ ছাড়া বিভিন্ন রকম সুবিধা নিতে পারবে।

তবে গার্ডিয়ানের প্রতিবেদন নিয়ে যুক্তরাজ্য সরকারের মুখপাত্র আর কোনো মন্তব্য করতে রাজি হয় নি। গত মে মাসে ব্রিটিশ সরকার জানায়, খুচরা বিক্রেতারা শিশুদের বিনামূল্যে ই-সিগারেটের নমুনা দিলে তা কঠোর হাতে দমন করা হবে। এদিকে গত জুলাইয়ে যুক্তরাজ্য সরকার জানায়, পরিবেশ ও স্বাস্থ্যগত দিক বিবেচনায় একবার ব্যবহার করা যায় এমন ই-সিগারেটে বা ডিসপোজেবল ই-সিগারেট বিক্রি ২০২৪ সালের মধ্যে মধ্য নিষিদ্ধ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।