Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

যাত্রাবাড়ীতে বাসে আগুন, আহত ৪

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
যাত্রাবাড়ীতে বাসে আগুন, আহত ৪

রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে রাইদা পরিবহণের একটি একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার সময় এ ঘটনা ঘটে। এ সময় বাস থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে চার যাত্রী আহত হয়েছেন।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিন্ত্রন্ত্রণে আনে।

 

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, রাইদা পরিবহণের বাসটি যাত্রী নিয়ে পোস্তগোলার দিকে যাচ্ছিল। যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে আসার পর দুর্বৃত্তরা বাসে আগুন দেয়। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে ৪/৫ জন আহত হন।

 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, রাত পৌনে ৯টার দিকে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

 

যাত্রাবাড়ী থানার ওসি মফিজুল আলম বলেন, রাইদা পরিবহণের বাসটি যাত্রী নিয়ে পোস্তগোলার দিকে যাওয়ার সময় দুর্বৃত্তরা আগুন দেয়। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।