Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
খেলাধুলা

‘যখন আমাদের প্রেম হয়, হাকিমির কোনো আয় ছিল না’

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
‘যখন আমাদের প্রেম হয়, হাকিমির কোনো আয় ছিল না’

তারকা খেলোয়াড়দের বিরুদ্ধে যৌন নিপীড়নের ঘটনায় সাম্প্রতিক সময়ে নেতিবাচক খবরের শিরোনাম হয়েছে আন্তর্জাতিক ফুটবল। তবে সেসব ছাপিয়ে একইসঙ্গে আলোচনা ও মৃদু হাস্যরসের জন্ম দেন পিএসজি ডিফেন্ডার আশরাফ হাকিমি ও তার সদ্য সাবেক স্ত্রী হিবা আবুকে। ধর্ষণের অভিযোগ ওঠায় মডেল-অভিনেত্রী হিবা আবুকে হাকিমির সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেন। এরপর হাকিমির সম্পত্তির অর্ধেক দাবি করেন তিনি। কিন্তু পরে দেখা যায় পিএসজি ফুটবলারের পুরো সম্পত্তিই তার মায়ের নামে লেখা। যা তার স্ত্রীর পাওয়ার কোনো সুযোগই নেই।

 

এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে হিবা আবুকে বেশ সমালোচনার মুখে পড়েন। তাকে নিয়ে হাস্যরসাত্মক আলোচনা ছাড়াও হাকিমির সম্পদ দাবি করায় লোভী সাব্যস্ত করেন অনেকে। অথচ, তাদের দেশের আইন অনুযায়ী ডিভোর্সের পর স্বামীর সম্পত্তির অর্ধেক স্ত্রীকে দেওয়ার নিয়ম রয়েছে।

 

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা বলছে, হাকিমি-আবুকে দম্পতির ঘরে রয়েছে দুটি সন্তান। সমালোচনার শিকার হওয়ার পর দুই সন্তানের এই জননীর সঙ্গে যোগাযোগ করে ‌‘সেইভ মি’ প্রোগ্রাম সংশ্লিষ্টরা। সংস্থাটির কর্মকর্তা মারিয়া পাতিনো হিবা আবুকে মেসেজ পাঠান, ‘এটি ভয়ঙ্কর যে, তারা তোমাকে ইন্টারেস্টেড পার্টি হিসেবে গণ্য করছে।’

 

সমালোচকদের নারীবিদ্বেষী উল্লেখ করে জবাবে আবুকে জানান, ‘মানুষ খুবই নারীবিদ্বেষী। আমরা যখন প্রেম শুরু করি, তখন হাকিমির সেরকম কোনো আয় ছিল না। এছাড়াও সেই সময়ে হাকিমির চেয়ে আমিই বেশি পরিচিত ছিলাম। সেটা একবার ভেবে দেখুন।’

 

পিএসজি তারকার সাবেক এই স্ত্রী আরও বলেন, ‘ভালো বিষয় হচ্ছে মানুষ কী বলছে, তাতে আমি প্রভাবিত না। আমি আরও বিচক্ষণ হতে চাই, যাতে এসব কারণে আগামী দিনে আমার পরিবার প্রভাবিত না হয়। আমি বিশ্বাস করি ন্যায়বিচার ও সাধারণ বিবেক-বুদ্ধি আমার পক্ষেই থাকবে।’

 

এক হিসাবে জানা গেছে, হাকিমির সম্পদের পরিমাণ সব মিলিয়ে ২৪ মিলিয়ন ডলার। প্রতি মাসে পিএসজি থেকে এই তারকা ফুটবলার পেয়ে থাকেন ১ মিলিয়ন ডলার। সব মিলিয়ে হাকিমির এই সম্পদের ৮০ শতাংশই নিয়ন্ত্রণ করছেন তার মা। অন্যদিকে, হাকিমির চেয়ে ১২ বছরের বড় স্ত্রী হিবার সম্পদের পরিমাণ ২ মিলিয়ন ডলারের মতো।

 

যদি হাকিমির সঙ্গে বিচ্ছেদ হয় তাহলে তার স্ত্রী হিবা ৮.৫ মিলিয়ন ডলার পর্যন্ত পেতে পারতেন। কিন্তু হাকিমির সম্পত্তি তার মায়ের নামে হওয়ার সেটা এখন কঠিন হয়েই দাঁড়িয়েছে। এর আগে ২৬ ফেব্রুয়ারি ২৪ বছর বয়সী এক নারী হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন।

   

ওই সময় ছুটি কাটাতে সন্তানকে নিয়ে দুবাইয়ে ছিলেন স্ত্রী আবুকে। এরই সুযোগে বোলেন-বিলান কোর্টের নিজ বাড়িতে সেই নারীকে আমন্ত্রণ জানান হাকিমি। তবে সপ্তাহখানেক পর পিএসজি তারকার বিরুদ্ধে পুলিশের কাছে সেই নারী অভিযোগ করেন। হাকিমির বিরুদ্ধে ওই মামলা এখনও বিচারাধীন রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।