Monday, 19 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক বিনোদন

ম্যাজিস্ট্রেটের চশমা ছিনতাই করল বানর, খাবার দেওয়ার চুক্তিতে ফেরত

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
ম্যাজিস্ট্রেটের চশমা ছিনতাই করল বানর, খাবার দেওয়ার চুক্তিতে ফেরত
ভারতে প্রশাসনিক একজন ক্ষমতাবান কর্মকর্তার কাছ থেকে বানর চশমা ছিনিয়ে নিয়েছে। সেই বানরকে অনুনয়-বিনয় করতে হয়েছে জেলা ম্যাজিস্ট্রেটকে...   ভারতের অনেক অঞ্চলে বানরেরা মানুষের কাছ থেকে জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছে এমন দৃশ্য খুব স্বাভাবিক। তারা অনেক সময় খাবারের সন্ধানে বাড়িতেও ঢুকে পড়ে। তবে এবার ঘটলো ভিন্ন ঘটনা। ভারতের একটি জেলার এক ম্যাজিস্ট্রেটের চশমা ছিনতাই করেছে একটি বানর।   সোমবার (২২ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, ঘটনাটি ঘটেছে মথুরার বৃন্দাবনে। এ ঘটনার একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসেস অফিসার প্রবীন কাসওয়ান।   ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন পুলিশ সদস্য একটি ভবনের নিচে জড়ো হয়েছেন। তারা চশমাটি উদ্ধারের উপায় খুঁজছেন। এ সময় বেশকিছু বানর ওই ভবনের চারপাশে লাফালাফি করছিল। কিছুক্ষণ নিজের কাছে রাখার পর চশমাটি ফেরত দেয় বানরটি।   এই ভিডিও শেয়ার করে একজন লিখেছেন, প্রশাসনিক একজন ক্ষমতাবান কর্মকর্তার কাছে বানর চশমা ছিনিয়ে নিয়েছে। সেই বানরকে অনুনয়-বিনয় করতে হয়েছে জেলা ম্যাজিস্ট্রেটকে। আমার ধারণা বানরটি খাবারের বিনিময়ে চশমা ফেরত দিতে সম্মত হয়েছে।   আরেকজন লিখেছেন, বানররা প্রায়শই জিনিসপত্র ছিনিয়ে নেয়। তাদের খাবার দিয়ে সেগুলো ফেরত আনতে হয়।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।