Saturday, 7 November 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত

মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। রোববার (১৯ মে) নির্বাচন পরিচালনা-২ উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা এক পত্রে এ তথ্য জানানো হয়। 

ওই পত্রে বলা হয়, আপিল বিভাগের সিপিএলএ নম্বর ১৬০৮/২০২৪ এর ১৬ মের আদেশ প্রতিপালনের সুবিধার্থে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সব পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেয়া হয়েছে।

রিটানিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুস সালাম চৌধুরী নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সব পদের নির্বাচন স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

প্রসঙ্গত, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বী ছিলেন। আর ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে শাহীন রহমান একমাত্র প্রার্থী থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।