Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
আর্ন্তজাতিক

মোবাইল ফোন কাণ্ডে ব্রিটিশ মন্ত্রীর পদত্যাগ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
মোবাইল ফোন কাণ্ডে ব্রিটিশ মন্ত্রীর পদত্যাগ

২০১৩ সালে নিজের মোবাইল ফোন ছিনতাই হওয়া নিয়ে তথ্য গোপন করে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী লুইস হাই। শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

বিবিসি জানিয়েছে, লুইস হাইয়ের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তার ছিনতাই হওয়া মোবাইল সম্পর্কে তিনি পুলিশের কাছে ভুল তথ্য দিয়েছিলেন। ২০১৩ সালে তার মোবাইলটি ছিনতাই হওয়ার পর পুলিশকে তিনি জানান, তার ফোনটি চুরি হয়ে গেছে। এক বছর পর ফেনটি ফেরত পেলেও বিষয়টি পুলিশের কাছে গোপন করেন লুইন হাই। পরে এ বিষয়ে আদালতেও হাজির হতে হয়েছিল তাকে।

 

তবে নিজের ভুল স্বীকার করে এমন পরিস্থিতিতে পদে বহাল থাকা সরকারি কাজে বিচ্যুতি ঘটাতে পারে বলে মনে করেন মন্ত্রিত্ব ছাড়লেন ব্রিটিশ এ মন্ত্রী।  

 

চলতি বছরের জুলাই মাসে সাধারণ নির্বাচনে জয় পেয়ে যুক্তরাজ্যের ক্ষমতায় আসে লুইস হাইয়ের দল লেবার পার্টি। ক্ষমতাগ্রহণের পর এবারই প্রথম প্রধানমন্ত্রীর দফতরে কোনো পদত্যাগ পত্র জমা পড়লো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।