Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

মোটরসাইকেল আরোহীর মৃত্যুর পর দুই বাসে আগুন, মামলা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
মোটরসাইকেল আরোহীর মৃত্যুর পর দুই বাসে আগুন, মামলা

সাভারের আশুলিয়ায় দুই বাসের রেষারেষিতে চাপা পড়ে মেহেদী হাসান নামের এক মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় দুই বাসের নামে মামলা হয়েছে।

রোববার (০২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া পুলিশ ফারির ইনচার্জ আরফাত উদ্দিন।

আশুলিয়া পুলিশ ফারির ইনচার্জ আরফাত উদ্দিন বলেন, দুই বাসের রেষারেষিতে মোটরসাইকেল আরোহী মেহেদি হাসান নিহতের ঘটনায় বাস দু’টির অজ্ঞাত চালক ও হেলপারকে আসামি করে মামলা করেছেন নিহত মেহেদি হাসানের বাবা মাজেদ বাহাদুর। আমরা চালক ও হেলপারদের শনাক্তসহ গ্রেফতারে কাজ করছি।

এর আগে, সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো ব্যাঙ্গল প্লাস্টিক কারখানার সামনে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। পরে সেখানেই দুটি পরিবহনে আগুন ধরিয়ে দেওয়া হয়। নিহত মেহেদী হাসান রাজধানীর ডেমরা থানার থুলথুলিয়া এলাকার মো. মাজেদ ওরফে বাহারুলের ছেলে। তিনি পেশায় ইলেকট্রেশিয়ান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।