মোটরযানের কাগজপত্র জরিমানা ছাড়া হালনাগাদ করার সময়সীমা বাড়িয়ে আগামী ৩০ জুন পর্যন্ত করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।
রোববার (৫ মে) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব মো. মনিরুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে এ তথ্য।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জরিমানা ব্যতীত মূল কর ও ফি জমা প্রদানপূর্ব সব ধরনের মোটরযানের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময় শেষবারের মতো ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হলো।
এর আগে মোটরযানের কাগজপত্র হালনাগাদের সময় ১৫ এপ্রিল পর্যন্ত ছিল। গত ২ এপ্রিল বিআরটিএর উপপরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সময় বৃদ্ধির কথা জানানো হয়েছিল।





