Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
খেলাধুলা ফুটবল

মেসির ম্যাচের পরেই সমর্থকদের মাঝে হাতাহাতি (ভিডিও)

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
মেসির ম্যাচের পরেই সমর্থকদের মাঝে হাতাহাতি (ভিডিও)

ম্যাচের বাকি ২৩ মিনিট। দুই গোলে এগিয়ে আছে স্বাগতিক দল এফসি ডালাস। সেখান থেকেই অবিশ্বাস্য ক্যামব্যাকে ম্যাচটা জিতে নিয়েছে সফরকারী ইন্টার মায়ামি।

লিওনেল মেসির অবিশ্বাস্য নৈপুণ্যে ভর করে লিগ কাপের শেষ আটে জায়গা করে নিয়েছে পূর্বাঞ্চলীয় ক্লাবটি। আর এদিনের ম্যাচ শেষে মাঠের বাইরেও ঘটে গেল অন্যরকম কিছু।

ঘরের মাঠে নিজ দলের এমন পারফর্ম্যান্স মেনে নিতে পারেননি ডালাসের সমর্থকরা। আর ইন্টার মায়ামির সমর্থকরা তো এখন সাফল্যের স্বপ্নে বিভোর। ম্যাচ শেষে তাই দুই দলের মাঝে চলল কথার লড়াই। শেষ পর্যন্ত যা রূপ নিয়েছে হাতাহাতি পর্যন্ত।

https://twitter.com/i/status/1688513148205109249

সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমত ভাইরাল হয়েছে সমর্থকদের এই কাণ্ড। তিন পুরুষ আর এক নারীর মাঝে এমন সংঘর্ষ হলেও তাতে কোন নিরাপত্তারক্ষীকে হস্তক্ষেপ করতে দেখা যায়নি। পরবর্তীতে কাউকে আটক করা হয়েছে এমন তথ্যও দেয়নি ডালাসের পুলিশ প্রশাসন।র

গতকালের ম্যাচেও অবশ্য মিশে ছিল নাটকীয়তা। ৪-৪ গোলে সমতার ম্যাচ শেষ হয়েছে টাইব্রেকারে। যেখানে ৫-৩ ব্যবধানে ডালাসকে হারিয়েছে ইন্টার মায়ামি। এই ম্যাচে জয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মাটিতে টানা ৪ ম্যাচেই জয়ের মুখ দেখেছেন মেসি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।