Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

মেয়র আরিফের বাসায় আগুন

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
মেয়র আরিফের বাসায় আগুন

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নগরীর কুমারপাড়ায় মেয়রের বাসায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনে।

 

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মেয়রের বাসার একটি বেডরুম থেকে আগুনের সূত্রপাত হয়। সেখানে বেশ কিছু কাপড়জাত বস্তু ছিল। আল্লহর অশেষ রহমতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কিছু আসবাবপত্র, কাপড়চোপড়, এসি ও কিছু ইলেকট্রনিকস যন্ত্রপাতি আগুনে পুড়ে গেছে।

সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো বেলাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়র আরিফুল হকের বাসার ভেতরের একটি কক্ষে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

 

তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দিলে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় মেয়রের বাসভবন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।