Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মেট্রোরেলের নতুন এমডি হলেন আব্দুর রউফ

admin • 09 Sep 2024, 06:11 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মেট্রোরেলের নতুন এমডি হলেন আব্দুর রউফ

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালনা (এমডি) এম এ এন ছিদ্দিকের চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। তাঁর স্থলে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমটিসিএলের অতিরিক্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুর রউফকে।

সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁর নিয়োগটি বাতিল করা হয়।

এম এ এন ছিদ্দিক ২০১৪ সালের ৩ সেপ্টেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব হন। ২০১৭ সালের ১১ অক্টোবর পর্যন্ত এ পদে থাকেন। অবসরে যাওয়ার পর তাঁকে ডিএমটিসিএলের এমডি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার।

এম এ এন ছিদ্দিক ১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারে যোগ দেন।

ডিএমটিসিএলের এমডি হিসেবে দায়িত্ব পাওয়া আব্দুর রউফ এর আগে কোম্পানি সচিব ছিলেন। এরপর তাঁকে এমআরটি ৫–এর অতিরিক্ত প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।