Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

মেক্সিকোর কারাগারে সশস্ত্র হামলা, নিহত ১৪

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
মেক্সিকোর কারাগারে সশস্ত্র হামলা, নিহত ১৪

মেক্সিকোর একটি কারাগারে সশস্ত্র হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। হামলায় অন্তত আরও ১৩ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১ জানুয়ারি) মেক্সিকোর চিহুয়াহুয়া রাজ্যের সীমান্তবর্তী শহর জুয়ারেজের কারাগারে এ হামলার ঘটনা ঘটে।

চিহুয়াহুয়া রাজ্যের কৌঁসুলি এক বিবৃতিতে জানিয়েছেন, কারাগারে সশস্ত্র হামলায় নিহতদের মধ্যে ১০ জনই নিরাপত্তারক্ষী। বাকি চারজন বন্দি। এই হামলায় আরও ১৩ জন আহত হওয়ার পাশাপাশি অন্তত ২৪ বন্দি পালিয়ে গেছেন।

কৌঁসুলি আরও জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে সশস্ত্র আক্রমণকারীরা স্থানীয় সময় সকাল ৭টার দিকে কারাগারে পৌঁছান। এসময় তারা বেশ কয়েকটি সাঁজোয়া যানে করে এসে গুলি শুরু করেন।

এর আগে জুয়ারেজের পৌর কর্তৃপক্ষ জানায়, তাদের কার্যালয়েও হামলা হয়েছিল। পরে আক্রমণকারীদের ধাওয়া করে একটি ট্রাক জব্দ করা হয় ও চার জনকে আটক করা হয়।

এছাড়া দেশটির জুয়ারেজে অপর আরেকটি ঘটনায় সশস্ত্র বন্দুকধারীদের গুলিতে দুই গাড়িচালকের মৃত্যু হয়েছে। তবে শহর কর্তৃপক্ষ এখনো নিশ্চিত নয় কেন এসব হামলা চালানো হয়েছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।