Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মৃত শিশু নিয়ে ঘুরছেন বাবা, সেই হাসপাতালে ফ্রিজার ভ্যান চালু ডিএনসিসির

admin • 22 Apr 2026, 09:07 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মৃত শিশু নিয়ে ঘুরছেন বাবা, সেই হাসপাতালে ফ্রিজার ভ্যান চালু ডিএনসিসির

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত একটি ছবি পুরো দেশের মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছে। ছবিতে দেখা যায়, একজন অসহায় বাবা তার মৃত শিশু সন্তানকে কোলে নিয়ে বাড়ি ফেরার জন্য যানবাহনের অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে আছেন। সেই বাবার চোখের পানি জনমনে ব্যাপক আলোড়ন ও ক্ষোভের সৃষ্টি করে।

মানবিক এই সংকটের বিষয়টি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খানের নজরে এলে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে একটি ফ্রিজার ভ্যান সুবিধা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তাৎক্ষণিক পদক্ষেপ ও মানবিক সহায়তায়​নাগরিকদের এই দুর্ভোগ লাঘবে ডিএনসিসির পক্ষ থেকে ড্রাইভারসহ একটি ফ্রিজার ভ্যান ইতোমধ্যে হাসপাতালটিতে সংযুক্ত করা হয়েছে। এর ফলে এখন থেকে হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনে মৃতদেহ পরিবহনের ক্ষেত্রে দ্রুত সেবা নিশ্চিত করতে পারবে। পরিস্থিতি বিবেচনায় ডিএনসিসির দ্বিতীয় আরও একটি ফ্রিজার ভ্যান প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএনসিসি প্রশাসক জানান, বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক ছিল এবং নাগরিকদের এমন অসহায় অবস্থায় সিটি কর্পোরেশন হাত গুটিয়ে বসে থাকতে পারে না।

উল্লেখ্য, ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালটি ডিএনসিসির স্থাপনায় অবস্থিত হলেও হাসপাতালের কার্যক্রম সশস্ত্র বাহিনী বিভাগের নেতৃত্বে ও স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হয়ে থাকে। হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় ডিএনসিসির কোনো প্রত্যক্ষ সংশ্লিষ্টতা নেই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।