Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

মৃত্যুর পর কেউ রইসিকে স্মরণ করবে না: মার্কিন সিনেটর রিক স্কট

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
মৃত্যুর পর কেউ রইসিকে স্মরণ করবে না: মার্কিন সিনেটর রিক স্কট

মার্কিন সিনেটর রিক স্কট বলেছেন, রইসির মৃত্যুর পর পৃথিবী একটি নিরাপদ জায়গায় পরিণত হবে এমনকি কেউ তাকে স্মরণ করবে না। রোববার (১৯ মে) আজারবাইজানের সীমান্তবর্তী এলাকা জোলফায় দুর্ঘটনার কবলে পড়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে বহনকারী হেলিকপ্টার। শেষ পর্যন্ত তার মৃত্যুর খবর পাওয়া যায়।

এদিকে হেলিকপ্টার দুর্ঘটনার পরে রইসির মৃত্যুর খবর নিশ্চিত হবার আগেই তাকে রীতিমতো ব্যক্তিগত আক্রমণ করেন রিক স্কিফ। সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে তিনি বলেন, রইসি মারা গেলে পৃথিবী একটি নিরাপদ জায়গায় পরিণত হবে। তাকে কেউ সম্মান করে না। তার মৃত্যুর পর তাকে কেউ মনেও রাখবে না। ইরানের সাধারণ জনগণ একজন খুনি স্বৈরশাসকের কবল থেকে মুক্তি পাবে।

প্রসঙ্গত, হেলিকপ্টারে প্রেসিডেন্ট রইসির সাথে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দোল্লাহিয়ান এবং পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নরও ছিলেন বলে জানা যায়। তারা দেশটির সীমান্তবর্তী আজারবাইজানে একটি জলাধার প্রকল্প উদ্বোধন করে ফিরছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।