Monday, 19 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ খেলাধুলা ক্রিকেট

মুশফিকের টি-টোয়েন্টিতে ফেরার দাবিতে ভক্তদের অনশন

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
মুশফিকের টি-টোয়েন্টিতে ফেরার দাবিতে ভক্তদের অনশন
অনেকদিন ধরেই হাসছে না মুশফিকুর রহিমের ব্যাট। এই নিয়ে ক্রিকেট পাড়ায় যেমন চলছে নানা আলোচনা, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সমালোচনা হচ্ছে।   সদ্য শেষ হওয়া এশিয়া কাপের দুই ম্যাচে ৪ রান করা মুশফিকুর রহিম গত ৪ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।     এই ঘোষণার পরপরই ক্রিড়াপ্রেমীরা তার ফিরে আসা নিয়ে সরব হয় সোশ্যাল মিডিয়া। এদিকে মুশফিকের ফিরে আসার জন্য দুই দিন যাবৎ মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ২ নম্বর গেটের সামনে প্রতীকী অনশন করছেন তার ভক্তরা।   তবে ধীরগতির ব্যাটিংয়ের কারণে সমালোচনার মুখে টি-টোয়েন্টি ছাড়লেও টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার কথা বলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিক। পরিসংখ্যান বেহাল হলেও মুশফিকের ভক্তরা বলছেন, তিনি এখনো টি-টোয়েন্টি ক্রিকেট ভালো করতে সক্ষম।     ভক্তরা বলেন, মুশফিক ভাই খুবই আবেগপ্রাণ মানুষ। তিনি সমালোচনার মুখে এরকম সিদ্ধান্ত নিয়েছেন। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অবসর যদি নিতেই হয়, তাহলে বিশ্বকাপ খেলে মাঠ থেকে বিদায় নেওয়া উচিত। তবে আমরা সবাই মুশফিককে ভালোবেসে অনশন করছি। মিরর/ এস এ
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।