Monday, 19 October 2026
শিরোনাম
আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার অভিযোগ
ক্রিকেট খেলাধুলা

মুশফিকের ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড' আউটের যে ব্যাখ্যা দিলো আইসিসি

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
মুশফিকের ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড' আউটের যে ব্যাখ্যা দিলো আইসিসি

সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিন অদ্ভুতভাবে আউট হন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। কিউইদের বিপক্ষে ব্যাটিংয়ের সময় হাত দিয়ে বল আটকিয়ে অঘটনের জন্ম দেন তিনি। নিউজিল্যান্ডের আবেদনের প্রেক্ষিতে আউট দেওয়া হয় মুশফিককে। এই ধরনের আউটকে ক্রিকেটে বলা হয় ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’।

 

ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে ১২তম ব্যাটসম্যান হিসেবে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হন মুশফিক। টেস্টে এই আউট হন দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে। অদ্ভুত এই আউটের ব্যাখ্যা দিয়েছে আইসিসি। বুধবার (০৬ ডিসেম্বর) নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউটের ব্যাখ্যা দেয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

 

আইসিসি জানিয়েছে, ধারা ৩৭.১.১ অনুযায়ী কোনো ব্যাটার যদি বল খেলার মধ্যে থাকাকালে ইচ্ছাকৃতভাবে কথা বা কাজের মাধ্যমে প্রতিপক্ষ দলকে বাধা দেন কিংবা মনোযোগ নষ্ট করেন, তবে তিনি আউট হবেন। তবে ৩৭.২ ধারা অনুযায়ী, আঘাত থেকে বাঁচতে এমন কিছু করলে সেই ব্যাটার আউট হবেন না।

 

ধারা ৩৭.১.২ অনুযায়ী বোলার বল করার পর কোনো ব্যাটার যদি যে হাতে ব্যাট ধরা তার বিপরীত হাত দিয়ে বলে আঘাত করেন বা সরিয়ে দেন তবে তিনি আউট ঘোষিত হবেন। ৩৭.২ ধারা এ ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।