Monday, 19 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
ক্রিকেট খেলাধুলা

মুখ দেখাবেন না সাকিব, তামিমের সঙ্গে ‘সন্ধি’

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
মুখ দেখাবেন না সাকিব, তামিমের সঙ্গে ‘সন্ধি’

এশিয়া কাপের আগে রহস্যময় এক পোস্ট দিয়ে আলোড়ন ফেলেছিলেন সাকিব আল হাসান। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছিলেন— ‘আমি আর খেলব না। খেলবে কে জানাচ্ছি...।’

এশিয়া কাপের দল ঘোষণার রাতে সাকিবের এই পোস্ট তখন ভাইরাল হয়ে যায়। পরে পরিষ্কার হয়, সেটি ছিল নেহাতই এক বাণিজ্যিক প্রচারণা। সাকিব আজ আবার আরেকটি পোস্ট করেছেন তার পেজে। সেখানে একটি সেলফি পোস্ট দিয়ে লিখেছেন, ‘এই মুখ আর দেখাব না।’ পোস্টের হ্যাশট্যাগ দেখেই বোঝা যাচ্ছে, এটিও কোনো বাণিজ্যিক প্রচারণা।

বুধবার সন্ধ্যায় আরেকটি পোস্ট এরই মধ্যে ভাইরাল হয়েছে। দেশের মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের হয়ে বিজ্ঞাপন করেছেন সাকিব আর তামিম ইকবাল। ২৬ সেপ্টেম্বর বিশ্বকাপের দল ঘোষণার পরই আবারও প্রকাশ্যে এসেছে সাকিব-তামিম দ্বন্দ্ব।

তামিমের বিশ্বকাপ দলে না থাকা নিয়ে বিতর্কের ঝড় বইয়ে গেছে দেশের ক্রিকেটে। ঠিক এই ডামাডোলের মধ্যেই এলো সাকিব-তামিমের এই বিজ্ঞাপন।

সেখানে দুজনের ‘সন্ধির’ গল্প হয়ে উঠে এসেছে। ভক্ত-সমর্থকদের বেশ আবেগতাড়িত হওয়ার মতোই এক ভিডিও। সেখানে সাকিব-তামিম বলছেন— ‘বাংলাদেশের জন্য আরেকবার হয়ে যাক...।’

বিজ্ঞাপনের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, ড্রেসিংরুমের এই গল্পের শুটিং হয়েছে গত ২৪ সেপ্টেম্বর, বিশ্বকাপ দল ঘোষণা করার ঠিক দুদিন আগে। অবশ্য এটা সবারই জানা, ২৪ সেপ্টেম্বর পর্যন্তও সব ঠিক ছিল। ২৬ সেপ্টেম্বর বিশ্বকাপ দল ঘোষণার পরই এলোমেলো হয়ে গেছে পুরো চিত্র। বিরাট এক ঝড়ই বয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটে।

তামিম এক ভিডিওবার্তায় বোমা ফাটিয়েছেন। সাকিব আরেক সাক্ষাৎকারে বিস্ফোরক সব মন্তব্য করেছেন তামিমকে নিয়ে। শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে সবাই আছে খেলার মুডে। নতুন করে আর ঝড় না উঠলেই হয়!

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।