Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
আর্ন্তজাতিক

মুখ তো নয়, যেন রাইস মিলের হলার

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
মুখ তো নয়, যেন রাইস মিলের হলার

আস্ত একটি বড় বার্গার এক নিমেষেই মুখে পুরে নেন তিনি। ম্যাকডোনাল্ডের ফ্রাইয়ে কামড় দিলে বেশির ভাগ চলে যায় মুখে। এই না হলে বিশ্বের সবচেয়ে বড় মুখের অধিকারী নারী!

গিনেসের রেকর্ডধারী ওই নারীর নাম সামান্থা রামসডেল। সামাজিক মাধ্যমে বিভিন্ন খাবার খাওয়ার ভিডিও দেন তিনি।

তাতে দেখা যায়, একের পর এক খাবার গোগ্রাসে গিলছেন গীতিকার ও কমেডিয়ান হিসেবে পরিচিত সামান্থা। হাড়কিপটে নাটকের মতো তাই বলাই যায়, মুখ তো নয়, যেন রাইস মিলের হলার।

 

সবচেয়ে বড় হা করে ২০২১ সালে গিনেসে নাম লিখিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সামান্থা। গিনেস জানায়, এই নারী হা করলে মুখে আড়াই ইঞ্চি জায়গা হয়। এবার ৩৩ বছর বয়সী সামান্থা জানালেন, আরও একটি রেকর্ড গড়েছেন তিনি।

 

সংবাদমাধ্যম লেডবাইবেল ডটকম বলছে, সম্প্রতি এ নিয়ে ভিডিও প্রকাশ করেছেন সামান্থা। সেখানেই জানান, এখন তিনি দুইটি রেকর্ডের মালিক। নতুন রেকর্ডটি হচ্ছে, সবচেয়ে প্রশস্ত মুখের। ২০২২ সালে এ রেকর্ড ভেঙেছেন তিনি। তবে এতদিন জানাননি।

 

ভিডিওতে সামান্থা গিনেসের যে সনদ দেখান, সেখানে বলা আছে, বিশ্বের সবচেয়ে প্রশস্ত মুখের নারী এখন সামান্থা। তাঁর মুখ ১০ দশমিক ৩৩ সেন্টিমিটার প্রশস্ত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।